শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শুভর মিউজিক ভিডিওতে মডেল বৃষ্টি      ● এনসিপিতে ভাঙনের সুর      ● থমকে গেছে নবায়নযোগ্য জ্বালানি খাত      ● জামানতের ভুয়া মূল্যায়নে বন্ধ হচ্ছে ঋণের দরজা      ● যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন গ্রেপ্তার      ● রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩      ● ঘুম থেকে উঠার পর শুকিয়ে যাচ্ছে মুখ, যে সংকেত দিচ্ছে শরীর      ● ‘সরকারকে যারা ব্যর্থ করতে চাইবে, তাদেরকেই ব্যর্থ করে দেওয়া হবে’      ● পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত      ● বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা      ● ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত      
নিরাপত্তাজনিত কারণে রাশিয়ার নৌবাহিনী কুচকাওয়াজ বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:৪৪ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৯:৪৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত কারণে এবারের নৌবাহিনী দিবসের বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। 

আজ রবিবার (২৭ জুলাই) এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” 

তবে ঠিক কী ধরনের হুমকির আশঙ্কা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

প্রতি বছর জুলাই মাসের শেষ রবিবার  রাশিয়ার নৌবাহিনী দিবস পালিত হয়। এই উপলক্ষে সেন্ট পিটার্সবার্গে ব্যাপক সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধজাহাজ প্রদর্শন অনুষ্ঠিত হয়।

স্থানীয় প্রশাসনের বরাতে রুশ সংবাদমাধ্যম জানায়, এবারে উপকূল দিয়ে যুদ্ধজাহাজ ও সাবমেরিন অতিক্রমের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, সোভিয়েত আমলে বন্ধ হয়ে যাওয়া এই দিবস ২০১৭ সালে পুনরায় চালু করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারে দিবস উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া নাবিকদের ‘সাহস’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেছেন তিনি।

পুতিন জানান, চলমান ‘জুলাই স্টর্ম’ মহড়ায় বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরজুড়ে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন। সেন্ট পিটার্সবার্গ থেকেই ভিডিও বার্তাটি প্রচার করেন তিনি।

পুতিন বলেন, “রাশিয়ার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাশিয়   নৌবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close