শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:২৭ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৯:৪২ PM

বরিশালের উজিরপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতা নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম খান (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ঘাতক ছেলের নাম মো. শাহরিয়ার শিমুল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছু আগে অর্থনৈতিক বিষয় নিয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়া হয়। এরপর শাহরিয়ার শিমুল তার বাবাকে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে। 

ঘটনাটি ঘটে বাড়ির সামনের ইটের রাস্তার ওপর। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিমুলকে পালানোর সময় ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয়রা জানান, শাহরিয়ার একজন মাদকাসক্ত ও বেপরোয়া স্বভাবের লোক, যার বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। তিনি কোনো কাজ করতেন না। নিহত শাহ আলম তার প্রথম স্ত্রীর সন্তান শিমুলের সঙ্গে থাকতেন, দ্বিতীয় স্ত্রী থাকেন বাবার বাড়িতে।

উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং জনতার সহায়তায় ঘাতককে গ্রেফতার করা হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   মাদকাসক্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close