বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লিভার সুস্থ রাখতে ৫টি পানীয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানবদেহে লিভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীরের প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে, ওষুধ ও অ্যালকোহল বিপাক করে এবং হজমে সহায়ক পিত্ত উৎপাদন করে। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন ও খারাপ খাদ্যাভ্যাস লিভারের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করছে। নিয়মিত কিছু পানীয় গ্রহণ করলে লিভার সুস্থ রাখা সম্ভব। চলুন জেনে নিই এমন পাঁচটি উপকারী পানীয় সম্পর্কে

১. গ্রিন টি

গ্রিন টি-তে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন, যা লিভারকে চর্বি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তসঞ্চালন উন্নত করে। ১ কাপ গরম পানিতে একটি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে ৩-৪ মিনিট রেখে দিন। তারপর লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। এটি কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সাহায্য করে, লিভার সুস্থ রাখে এবং ত্বকে ব্রণ ও বয়সের ছাপ প্রতিরোধে ভূমিকা রাখে।

২. ব্ল্যাক কফি

ব্ল্যাক কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড লিভারে চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ক্ষুদ্র রক্তনালিতে রক্তপ্রবাহ উন্নত করে। ১ কাপ গরম পানিতে ১-২ চা চামচ কফি পাউডার মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন এবং গরম থাকতেই পান করুন। এটি লিভার ফাংশন উন্নত করে ও দীর্ঘমেয়াদে লিভারকে সুস্থ রাখে।

৩. ব্ল্যাক টি

ব্ল্যাক টি-তে থাকে থিয়াফ্লাভিন, যা লিভারের চর্বি নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করে। ১ কাপ পানিতে ১ চা চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ছেঁকে গরম অবস্থায় পান করুন। এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং শরীরকে সজীব রাখে।

৪. বিটরুটের রস

বিটরুটে থাকা বিটালাইন ও নাইট্রেট রক্তপ্রবাহ বাড়ায় এবং লিভার পরিষ্কারে সহায়ক। ২টি বিটরুট খোসা ছাড়িয়ে কুচি করে ব্লেন্ড করুন। এরপর সামান্য লবণ, গোলমরিচ ও লেবুর রস মিশিয়ে পান করুন। এটি লিভার ডিটক্স করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে।

৫. ডালিমের জুস

ডালিমে থাকা পুনিকাল্যাজিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের চর্বি প্রক্রিয়াকরণে সহায়তা করে। ২টি ডালিমের বীজ ব্লেন্ড করে ছেঁকে নিন। চাইলে এক চিমটি ব্ল্যাক সল্ট মিশিয়ে পান করুন।  এটি লিভারের রক্ত সঞ্চালন বাড়ায় এবং সুস্থতা বজায় রাখে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  লিভার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close