বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গরমকালে অনেকেই তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি পান করতে পছন্দ করেন। রোদে হাঁটাহাঁটির পর এক গ্লাস ঠান্ডা পানি যেন শরীর ও মনে এনে দেয় একরাশ স্বস্তি। তবে প্রশ্ন থেকেই যায়—স্বাস্থ্যগত দিক থেকে এটি কতটা উপকারী? ঠান্ডা পানি কি আদৌ ভালো, নাকি বিপজ্জনক?

অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে—ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে। তবে বিষয়টি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে পুষ্টিবিদদের মতামত তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ। শরীরের রক্ত তৈরিতে, হরমোন ও এনজাইমের কাজ, বিপাকক্রিয়ার ভারসাম্য রক্ষা—সব কিছুতেই পানির ভূমিকা রয়েছে। তাই শরীরে পানির ঘাটতি হলে পুরো স্বাস্থ্যব্যবস্থায়ই প্রভাব পড়ে। প্রতিদিন প্রয়োজন অনুযায়ী পানি পান না করলে দেখা দিতে পারে নানা জটিলতা।

তাহলে, ঠান্ডা পানি খেলে কি ওজন বাড়ে?

প্রতিবেদনে পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় জানান, এই ধারণা ভিত্তিহীন। তার মতে, পানির তাপমাত্রা আর শরীরে চর্বি জমার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই কেবলমাত্র ঠান্ডা পানি খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা নেই।

তবে যাদের ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি, তাদের জন্য ঠান্ডা পানি বিপদ ডেকে আনতে পারে। জ্বর, সর্দি বা কাশির সমস্যা দেখা দিতে পারে। এমন অবস্থায় ঠান্ডা ও গরম পানি মিশিয়ে হালকা গরম করে পান করাই উত্তম। এতে শরীর সঠিকভাবে হাইড্রেট থাকবে এবং অসুস্থ হওয়ার ঝুঁকিও কমে যাবে।

এবার প্রশ্ন আসে গরম পানি খেলে কি ওজন কমে?

এই ধারণাও উড়িয়ে দিয়েছেন পুষ্টিবিদ। অনেকেই মনে করেন গরম পানি মেদ গলিয়ে দেয়, কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই ওজন কমানোর উদ্দেশ্যে শুধুমাত্র গরম পানি পান করলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। বিশেষজ্ঞদের পরামর্শ, ওজন কমাতে চাইলে শুধুমাত্র পানি নির্ভর না হয়ে সঠিক ডায়েট, নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনই সবচেয়ে কার্যকর পথ।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  ঠান্ডা পানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close