শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আল্লাহ তায়ালা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন?
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আল্লাহ তায়ালা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন এই বিষয়ে ইসলামি বিদ্বানদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন, কলম; কেউ বলেছেন, আরশ; আবার কেউ কেউ বলেছেন, সর্বপ্রথম সৃষ্টি ছিল পানি। 

এ নিয়ে প্রাচীন ও আধুনিক আলেমদের ব্যাখ্যা ও দলিল-প্রমাণ পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেক মতের পেছনেই রয়েছে নির্দিষ্ট হাদিস ও বিশিষ্ট আলেমদের অভিমত।

১. কলমই প্রথম সৃষ্টি

এই মত অনুযায়ী, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি ছিল কলম। প্রখ্যাত তাফসিরবিদ ইবনে জারীর তাবারী, ইবনুল জাওযী ও ইবনুল আরাবী (রহ.) এই মতের পক্ষপাতী।
তাদের দলিল: আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন:

“নিশ্চয়ই আল্লাহ তায়ালা প্রথম যে বস্তুটি সৃষ্টি করেছেন, তা হলো কলম। এরপর তিনি তাকে আদেশ দিলেন, ‘লিখ।’ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সব লিখে ফেলল।”
(সূত্র: দারিমী: ২৫৩, আবু ইয়ালা: ২৩২৯, বায়হাকী: ১৮১৫৮)

একই অর্থে আরও একটি হাদিসে উবাদা ইবন সামিত (রা.) বর্ণনা করেন:

“আল্লাহ তায়ালা প্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন: ‘লিখ।’ কলম বলল, ‘হে প্রভু, আমি কী লিখব?’ আল্লাহ বললেন, ‘সব কিছুর তাকদীর লিখে রাখো, যতক্ষণ না কিয়ামত আসে।’”
(সূত্র: আবু দাউদ: ৪৭০০, তিরমিজি: ২১৫৫)

এখানে উল্লেখিত “কলম” বলতে সাধারণ কলম নয়; বরং সেই কলম বোঝানো হয়েছে, যার দ্বারা লাওহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে।


২. আরশ সর্বপ্রথম সৃষ্টি

এই মতের পক্ষে আল্লামা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম (রহ.) প্রমুখ আলেম মত প্রকাশ করেছেন।
তাদের দলিল—
হাদিস: ইমরান বিন হুসাইন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন:
“আদিতে কেবল আল্লাহ ছিলেন, তিনি ছাড়া কিছুই ছিল না। তাঁর আরশ ছিল পানির উপর। এরপর তিনি সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আসমান-জমিন সৃষ্টি করলেন।”
(সূত্র: সহিহ বুখারি: ৩০১৯)


৩. পানি সর্বপ্রথম সৃষ্টি

এই মতের অনুসারীরা উপরের হাদিস থেকেই যুক্তি দাঁড় করিয়েছেন যে, “আরশ ছিল পানির উপর”—এই কথার দ্বারা বোঝা যায়, পানি আগে সৃষ্টি হয়েছিল।
বিশিষ্ট হাদিস বিশারদ ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন, “এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে, পানি আরশের আগেই সৃষ্টি হয়েছিল।”
(সূত্র: ফাতহুল বারী, ৬/২৮৯)

তাদের আরেকটি দলিল হলো আবু রাজিন (রা.)-এর বর্ণনা:
তিনি বলেন, “আমি জিজ্ঞেস করলাম: হে রাসুলুল্লাহ! আমাদের রব সৃষ্টি করার আগে কোথায় ছিলেন? তিনি বললেন, ‘তিনি ছিলেন তাঁর নিজের নূরের মধ্যে। তাঁর ওপরে বা নিচে কিছুই ছিল না। তিনি পানির উপর তাঁর আরশ সৃষ্টি করলেন।’”
(সূত্র: তিরমিজি: ৩০১৯, ইবনু মাজাহ: ১৮২)


৪. অন্যান্য মত

উল্লেখিত প্রধান তিনটি মত ছাড়াও কিছু বিতর্কিত ও ভিত্তিহীন মতও প্রচলিত আছে। যেমন:

১. প্রথম সৃষ্টি ‘বুদ্ধি’ (আক্‌ল) — এই মতটি ইসরাইলি বর্ণনার উপর নির্ভরশীল এবং শক্ত দলিলবিহীন।
২. ⁠প্রথম সৃষ্টি ‘নূরে মুহাম্মাদি’ — অর্থাৎ রাসুলুল্লাহ (সা.)-এর নূরই প্রথম সৃষ্টি। এই মতের পক্ষে কিছু বর্ণনা থাকলেও সেগুলো জাল বা বানোয়াট। বিশুদ্ধ হাদিসে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

আল্লাহ তায়ালার প্রথম সৃষ্টি নিয়ে বিভিন্ন সাহাবি, তাবেঈন এবং মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য থাকলেও, সবচেয়ে গ্রহণযোগ্য ও হাদিস-সমর্থিত মত হলো—আল্লাহ তায়ালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, যেটি লাওহে মাহফুজে সবকিছুর তাকদীর লিপিবদ্ধ করেছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তায়ালার জ্ঞানেই নিহিত।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:   সর্বপ্রথম সৃষ্টি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close