বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১১ কেজির পাঙ্গাশ মাছ, ৯ হাজার টাকায় বিক্রি
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৩:৪৬ পিএম
মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে।

মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে।

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। 

আজ রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

জানা যায়, আজ রবিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলেন জেলে মো. শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

জেলে মো. শাহ আলম মিয়া বলেন, “আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।”

মৎস্য ব্যবসায়ী মো. আল আমিন বলেন, “অনেক দর কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছেন। এখন মাছটি কেটে বাজারে বিক্রি করবেন তিনি।”

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাশ মাছ নদীতে ধরা পড়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পায়রা   নদী   পাঙ্গাশ মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close