বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ১০৭ জনকে ৪ দিনের প্রশিক্ষণ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ২৭.০৭.২০২৫ ৪:৩৫ PM

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে রোববার থেকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। 

পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি টিম গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

সমুদ্র সৈকতে নির্দেশনা অমান্য করে কিংবা অসতর্কতাবশত কোন পর্যটক পানিতে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এক্ষেত্রে উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, ক্ষেত্রবিশেষে সিপিআর প্রদান করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। পর্যটকদের জন্য নিরাপদ সী-বীচ গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি বাস্তবায়নে এ প্রশিক্ষণটি শুরু করা হয়েছে।

৪ দিনের এই প্রশিক্ষণে ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হবে। বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী পেশার সদস্যদের সমন্বয়ে প্রশিক্ষণ টিম গঠন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি। 

উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. আজিম খান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পর্যটক   স্বাস্থ্য   প্রশিক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close