বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় প্রতিদিন ১০ ঘণ্টার ‘যুদ্ধবিরতি’ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৩:৩৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ভয়াবহ যুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই প্রতিদিন ১০ ঘণ্টার ‘কৌশলগত যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

তবে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই রবিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ‘গাজার পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে, অপুষ্টিতে ভুগে শনিবার পাঁচ মাস বয়সী জয়নাব নামের এক শিশু তার মায়ের কোলে মারা যায়। এদিন আরও ৫ জন ফিলিস্তিনি নাগরিক ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছেন।’

গাজা এখন কার্যত এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল’, যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে, আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষ।

ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে ২১ আরোহীসহ জাহাজটি জব্দ করে। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত একটি মানবিক মিশন ছিল, যেখানে ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংসদ সদস্যরাও। জাহাজটি ইতালি থেকে ছেড়ে আসা অবস্থায় গাজার অবরোধ ভেঙে সাহায্য পৌঁছাতে চেয়েছিল।

সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close