বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজুল মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ      ● নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল      ● আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’      ● শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে      ● শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন      ● শিবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ২, আহত ৭      ● মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা      ● বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন      ● রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার      ● কেন্দুয়ায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করলেন: এমপি হিলালী      ● মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত: মাহদী আমিন      ● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      
বাউফলে তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২:২৬ পিএম

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে যাওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় এবং তা স্থানীয়রা উদ্ধার করে।

নিহত ইমরান শরীফ (২২) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুর ২ টার দিকে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদী লঞ্চঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে পড়ে যান তিনি। পরে ট্রলার ভেসে চলে যাওয়া দেখে তার খোঁজ শুরু হয়।

শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, ‘তুফানের কারণে ইমরান ট্রলার থেকে পড়ে যায়। ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। আমরা স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে নদীতে উদ্ধার অভিযান চালিয়েছি।’

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে আমরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছিলাম। দুই দিন চলমান অভিযানে কোনো সফলতা হয়নি। রোববার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের জানায়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাউফল   তেঁতুলিয়া নদী   যুবকের লাশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close