বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
এবার পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২:৫৪ পিএম

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা নির্মাণের পাশাপাশি সিনেমা হল ব্যবসায়ও প্রবেশ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি এন আইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানেরও মালিক। সেই পরিধি বাড়িয়ে প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে তার উদ্যোগে প্রায় ১০০টি ছোট আকারের সিনেমা হল নির্মাণ হচ্ছে, যেখানে ৪০-৫০ জন দর্শক বসতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসেনজিতের এ উদ্যোগের প্রকাশ্যে করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রসেনজিৎ যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সিনেমা দেখার সুযোগ বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের পথ খুলে দেবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, ‘তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি-তা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।’

বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভাল নয়। অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বদলে গেছে শপিং মলে। এ পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে নতুন উদ্যোগ নিয়েছিল এসভিএফ। সিঙ্গল স্ক্রিনগুলোকে আধুনিকায়ন করে এসভিএফ সিনেমা শুরু করেছিল। কিন্ত প্রসেনজিৎ ঠিক তেমনটা চাইছেন না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সিনেমা   প্রসেনজিৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close