বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনোয়ারের পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ১০:০১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুয়ালালামপুরের রাজপথে ‘তুরুন আনোয়ার’ স্লোগানে হাজারো বিক্ষোভকারী একত্রিত হয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি করেন। 

আজ শনিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে অংশগ্রহণকারীরা অভিযোগ তোলেন।

আন্দোলনে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে আনোয়ারের জবাবদিহিতা দাবি করা হয়। বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রীয় এলাকায় মিছিল করে স্বাধীনতা স্কয়ারে জড়ো হন। সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তৃতা দেন। পুলিশের তথ্যমতে, বিক্ষোভে প্রায় ১৮ হাজার মানুষ অংশ নিয়েছেন।

এই আন্দোলনের আয়োজন করেন বিরোধী প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি (পিএএস) । পিএএসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পেরিকাতান ন্যাশনাল (PN) জোট।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। কেউ কেউ রাজনৈতিক ব্যঙ্গচিত্রশিল্পী ফাহমি রেজার গ্রেপ্তার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

সদ্য ১০০ বছরে পা দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও বিক্ষোভে অংশ নেন। 

বিক্ষোভস্থলে উপস্থিত জনতার উদ্দেশে শতবর্ষী মাহাথির বলেন, “নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে। আর অপরাধীরা ছাড়া পাচ্ছেন।”

উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে আনোয়ার ইব্রাহিম দায়িত্ব গ্রহণের পর এটি তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধরা হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  আনোয়ার   কুয়ালালামপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close