বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সফলতা আসবেই, শুধু চেষ্টা করে যাও: বিসিএস প্রথম ফরহাদ হোসেন
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৫০ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৯:৫৪ PM
বিসিএস প্রথম ফরহাদ হোসেন

বিসিএস প্রথম ফরহাদ হোসেন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক একটি সেমিনার।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 

এতে সভাপতিত্ব করেন টেক্সটাইল ক্লাবের উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী এবং ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ফরহাদ হোসেন। 

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ক্লাব সভাপতি সাকিব হোসেন খান।

উপাচার্য বলেন, “শিক্ষাজীবনের পর যারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে, তাদের দেশপ্রেম, সততা, ধৈর্য ও বিচক্ষণতা থাকতে হবে।”

বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ফরহাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের সময় নয়, এটি ভবিষ্যতের ভিত গঠনের সুযোগ। এই সময়ে একাডেমিক পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “নিজের বিভাগকে ভালোবেসে, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে পড়ালেখা করলে তা ভবিষ্যতের প্রতিটি পেশায় কাজে লাগবে। মাভাবিপ্রবির শিক্ষার্থীরা আজ দেশের নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন, এটাই প্রমাণ করে আমাদের অবস্থান কতটা শক্ত। তাই বিসিএসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।”

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে ফরহাদ বলেন, “আমি বিশ্ববিদ্যালয় জীবনে গান গেয়েছি, সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। এই সামাজিক দক্ষতাগুলো ভাইভা বোর্ডেও অনেক কাজে লেগেছে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এটি শুধু ভাষাভীতিই দূর করে না, চাকরির প্রস্তুতিকেও সহজ করে তোলে।”

তিনি আরো বলেন, “টিউশন করানো যেমন আর্থিক সহায়তা দেয়, তেমনি গণিতসহ অন্যান্য বিষয়ের প্রস্তুতিতেও সাহায্য করে। আমার নিজের ক্ষেত্রে টিউশন করার অভিজ্ঞতা গণিতের প্রস্তুতিকে সহজ করে দিয়েছিল। আমি ২০২০ সাল থেকে বিসিএস প্রস্তুতি শুরু করি। ব্যর্থতা আসতেই পারে, তবে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।”

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তিনি বলেন, “আমার সফলতার পেছনে (বর্তমানে আমার স্ত্রী) প্রেমিকার বড় অনুপ্রেরণা ছিল। সুখ মানে অবস্থান নয়, বরং নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা।”

অনুষ্ঠানের শেষ পর্বে ফরহাদ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  বিসিএস   ফরহাদ হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close