বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজনীতিকে আমরা পবিত্র দায়িত্ব হিসেবে দেখি: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজনীতিকে চাঁদাবাজি, রাহাজানি বা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যম নয়, বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখার কথা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের প্রথম কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনটি পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।

মামুনুল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো অনৈতিকতা থেকে মুক্ত একটি ইসলামি নেতৃত্ব প্রতিষ্ঠা করা। রাজনীতি আমাদের কাছে নৈতিকতা ও আদর্শচর্চার ক্ষেত্র। এই সেশনে আমরা সাংগঠনিকভাবে অনেক দূর এগিয়েছি—৫০টিরও বেশি জেলায় গণসমাবেশ, ৪০টির অধিক জেলায় প্রশিক্ষণ কর্মসূচি এবং বায়তুল মাল বিভাগের সক্রিয়তা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস এখন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি অপরিহার্য শক্তি। আমরা ইসলাম ও দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২২৩টি আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছি, বাকিগুলোতেও শিগগির ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুন। প্রশাসনের সঙ্গে সমন্বয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে কাজ করুন।”

শূরা সদস্যদের উদ্দেশে মামুনুল হক বলেন, “খোলামনে মতামত দিন, সংগঠনের সম্ভাবনা ও দুর্বলতা নির্ভয়ে উপস্থাপন করুন। আমাদের লক্ষ্য একটি আদর্শ ও গতিশীল ইসলামি রাজনৈতিক কাঠামো গড়ে তোলা।”

অধিবেশন শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক রদবদল ঘোষণা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মামুনুল হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close