বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কুচক্রীমহল অপপ্রচারে লিপ্ত’
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:৪১ পিএম

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রশিদপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসমানীনগর ও বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন দলীয় নেতারা।

লিখিত বক্তব্যে তারা জানান, সম্প্রতি কে বা কারা বিএনপির ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সীল ও স্বাক্ষর জাল করে দক্ষিণ সুরমা থানার একটি মামলায় এক আসামিকে অব্যাহতি দেওয়ার জন্য জালিয়াতি করে একটি চিঠি তৈরি করে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে লিখিতভাবে জানানো হলেও একটি চক্র এখনো অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি সেই জাল চিঠির উদ্ধৃতি দিয়ে একটি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

বক্তব্যে নেতারা বলেন, “জননেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে গড়ে ওঠা ওসমানীনগর-বিশ্বনাথ বিএনপি একটি সুসংগঠিত সংগঠন। সেই সংগঠনকে ধ্বংস করতে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তারা আরও অভিযোগ করেন, বহিষ্কৃত কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে সংগঠনের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি ও নেতাকর্মীদের দলে বিভাজন তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা দলের কর্মীদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতারা জানান, এই অপপ্রচার বন্ধ না হলে এবং মাত্রা অতিক্রম করলে তারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে আনার দাবিও জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহসহ দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দলের   ভাবমূর্তি   ক্ষুণ্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close