বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      ● আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, জানে না অ্যাপল      ● আ. লীগের ৭ নেতার বিচার শুরু, ২২ নভেম্বর হাজিরার নির্দেশ      ● নারীর ক্ষমতায়নে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড,১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড       ● ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের হারের ৪ কারণ      ● শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● মানিকগঞ্জে ট্রিপল মার্ডারে ৫ জনের মৃত্যুদণ্ড      ● সিংড়ায় সার সিন্ডিকেট ভাঙার নির্দেশ এমপির      
বিয়ের দেড় মাস পর জানা গেল ‘নববধূ’ আসলে পুরুষ!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:০৮ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে ফেসবুকের মাধ্যমে প্রেম, তারপর পারিবারিক সম্মতিতে বিয়ে। কিন্তু দেড় মাস সংসার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য, মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই ‘সামিয়া’ আসলে একজন পুরুষ!

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামে যাকে সবাই জানত, তার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘সামিয়া’ নামে নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। এরপর ফেসবুকেই পরিচয় হয় গোয়ালন্দের মাহমুদুল হাসান শান্তর সঙ্গে।

 গত ৭ জুন হঠাৎ শান্তর বাড়িতে চলে আসে ‘সামিয়া’। এরপর পরিবারের সম্মতি নিয়ে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলভি ডেকে ইসলামী নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রি করা হয়নি।

বিয়ের পর দেড় মাস শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতোই সংসার করছিলেন শাহিনুর ওরফে সামিয়া। কিন্তু তাঁর কিছু অস্বাভাবিক আচরণ দেখে ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। একপর্যায়ে গত শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায়, ‘সামিয়া’ আসলে একজন পুরুষ।

সংবাদটি ছড়িয়ে পড়তেই স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ভাইরাল হয়ে যায়।

শান্ত বলেন, ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে হঠাৎ বাড়িতে চলে আসায় পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। তবে বিয়ের পর থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল। কাছে যেতে চাইলে বলত, অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। এতে সন্দেহ জাগে।

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন পুরুষ আমাদের পরিবারের বউ হয়ে থাকছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।

ঘটনা প্রকাশের পর শনিবার (২৬ জুলাই) সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাহিনুর ওরফে সামিয়া গণমাধ্যমকে বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার ভুল। আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   স্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close