বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় একাধিক ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ, মানববন্ধন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:০২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চারটি ইউনিয়ন শাখায় নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে দলের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নবগঠিত এই কমিটিকে ‘অবৈধ’ ও ‘আওয়ামী লীগের দালালদের কমিটি’ আখ্যা দিয়ে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। পরে তারা সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে। মিছিল চলাকালে মহাসড়কে প্রায় ১৫ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়। এ সময় বিক্ষোভস্থল ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, এই আহ্বায়ক কমিটিগুলোতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদী ও আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুনভাবে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান। 

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, কলিমউল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন সরকার, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম উজ্জ্বল, ছাত্রদল নেতা ইপু প্রধানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি গজারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়া—এই চারটি ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যার ধারাবাহিকতায় আজকের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এ বিষয়ে জানতে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close