প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৬:০০ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৬:০২ PM

সংগৃহীত ছবি
রাজবাড়ী জেলার পাংশায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) উপজেলার মৌরাট ইউনিয়নের কাশেম মহাজনের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ আশূরহাট থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল মৃগী ইউনিয়নের দিকে আসছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক সাদকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।
পথিমধ্যে সাদের অবস্থা খারাপ হলে, তাকে পার্শ্ববর্তী কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, “সকালে দুই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সাদ বিশ্বাস নামের এক যুবক মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”