বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ছবি অবমাননা ও কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জে তাঁতীদলের সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৪৮ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশোভন মন্তব্যের প্রতিবাদে মানিকগঞ্জে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে তাঁতীদল।

শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ জেলা তাতীদল।

জেলা তাঁতীদলের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু প্রমূখ।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে। বক্তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাতীদলের সাধারন সম্পাদক অ্যাড. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মজিদ, তাতীদলের সিনিয়র সহ সভাপতি আ. রশিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আলীম, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক লিটনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন তাঁতীদলের নেতাকর্মীবৃন্দ।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি এবং মাইলস্টোন ট্রাজেডিতে মৃত্যুবরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  তাঁতীদল   মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close