বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় শিক্ষার্থীকে গণধর্ষণ: প্রেমিকসহ গ্রেপ্তার ৩
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩৩ পিএম
প্রেমিকসহ গ্রেপ্তার ৩

প্রেমিকসহ গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণে করে প্রেমিকসহ আরও একজন। 

এ ঘটনায় প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকার শাহীন সাউন্ড সিস্টেমের দোকানে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলেন আশুলিয়ার তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার সমীর দাস (২৫), একই গ্রামের মোল্লাপাড়া এলাকার অভি রহমান (১৬) ও তাদের সহায়তাকারী তৈয়বপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম (১৭)।

থানা সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিল শাহীন সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী অভি রহমানের। সেই সম্পর্কের জেরে শুক্রবার রাতে কৌশলে দোকানে ডেকে নেন প্রেমিক অভি। পরে সেখানে আগে থেকেই উপস্থিত থাকা সমীর দাস ও প্রেমিক অভি মিলে ভিকটিমকে ধর্ষণ করে। এ সময় তাদের সহযোগীতা করেন শুভ ইসলাম। 

ঘটনার পর ভিকটিম পরিবারের সহায়তায় আশুলিয়া থানায় অভিযোগ জানায়। 

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

আজ শনিবার (২৬ জুলাই) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। 

সেই সাথে ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) এ পাঠানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   গণধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close