প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩০ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৫:৩৫ PM

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে কবরস্থানের মূল ফটকের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী জানান, সুমনের বাড়ি ভোলার পখিয়া গৌরনদী এলাকায়। দিনটি স্ত্রীকে নিয়ে কাটাতে তারা বেড়িয়ে যান রায়েরবাজার এলাকায়। সেখানে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী তাদের ঘিরে ধরে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুমন বাধা দিলে ছিনতাইকারীরা তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে মোবাইলটি ছিনিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে সুমনকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ