বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাল্লায় সেবা মেলা ও ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৫:৩৬ পিএম
শাল্লায় সেবা মেলা ও ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

শাল্লায় সেবা মেলা ও ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠান।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টায় শাল্লা উপজেলা অডিটোরিয়াম হলে এই আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী। এবং ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুর্শিদ।

তিনি বলেন, “একটি সভ্য জাতির চেহারা প্রকাশ পায় নারীর চোখে, শিশুর হাসিতে। তাই নিরাপত্তার আবরণে সযত্নে রক্ষা করতে হবে নারী, শিশু ও অবহেলিত সব শ্রেণিপেশার মানুষকে। রাষ্ট্রীয় সেবা যেন সকলের অধিকার হয়, আর জনগণ হয়ে উঠুক আত্মশক্তিতে বলীয়ান। আজ আমরা সে অঙ্গীকারেই শপথ নিচ্ছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা থানার এএসআই পুলন দেব, শাল্লা হাসি মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার কামরুল ইসলাম।

এছাড়াও, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি চিন্ময় দাস, সহ-সভাপতি হারুন রশীদ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শাল্লা   সেবা মেলা   ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close