মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ২:১৫ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় দুইটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে সাবাইহাটের দক্ষিণাংশে দুটি ট্রাক বিপরীত দিক থেকে আসছিল। চৌদ্দমাইল মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি সরানোর কার্যক্রম চলমান রয়েছে।’

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সদস্যদের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close