বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
১০ পদে নিয়োগ দেবেন আজহারী, বেতনের সঙ্গে থাকছে নানাবিধ সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:২১ AM

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী নিজের প্রতিষ্ঠান ‘হাসানাহ ফাউন্ডেশনে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানটিতে ১০ টি পদে জনবল নিয়োগ নিয়োগ দেওয়া হবে। সেই সাথে মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধার রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই জনবল গিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

আজহারী তার পোস্টে বলেন, ‘একটি আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে হাসানাহ ফাউন্ডেশন। সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে আমরা বহুমুখী ও কল্যাণমূলক কাজে নিয়োজিত। আর এই মহৎ উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজন স্বপ্নবাজ ও উদ্যমী একঝাঁক নতুন মুখ। সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে তাই যুক্ত হোন হাসানাহ ফাউন্ডেশনে।’

যে পদগুলোতে আবেদন করা যাবে :

১. অফিস ইন-চার্জ

২. অ্যাকাউন্টস অফিসার

৩. সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর

৪. মক্তব কো-অর্ডিনেটর

৫. কারিকুলাম ডেভেলপার

৬. ভিডিও এডিটর

৭. ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান

৮. ক্রিয়েটিভ ডিজাইনার

৯. কন্টেন্ট রাইটার

১০. রিসিপশনিস্ট

মাসিক বেতন ও অন্যান্য সুবিধা : 

এসব পদে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত (পদ ও কাঙ্ক্ষিত অভিজ্ঞতার ভিত্তিতে) মাসিক বেতনের পাশাপাশি আরো থাকছে:- ১. দুটি ঈদ বোনাস; ২. একটি পারফরম্যান্স বোনাস; ৩. বাৎসরিক ইনক্রিমেন্ট; ৪. প্রভিডেন্ড ফান্ড; ৫. প্রমোশন।

আবেদনের সময়সীমা : ২৫ জুলাই থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এসব পদে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন: ড. মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজে দেওয়া সংশ্লিষ্ট পোস্টের কমেন্টে সংযুক্ত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসানাহ ফাউন্ডেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close