বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতে রাস্তায় দেখা গেল ‘ঝুলন্ত নৌকা’, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১:০৪ AM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি প্রতীকী ‘নৌকা’ রাস্তায় ঝুলিয়ে রাখার অভিযোগে আবদুল বারী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় বাজারসংলগ্ন এক মোড়ে প্রতীকী নৌকাটি ঝুলিয়ে দেন স্থানীয় দুই ব্যক্তি। কাঠামোটি বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করা হয় এবং সেটির সঙ্গে একটি ডিজিটাল প্রিন্ট করা ব্যানার সংযুক্ত ছিল, যেখানে লেখা ছিল- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ব্যানারে ওই দুই ব্যক্তির ছবিও ছিল।

শুক্রবার (২৫ জুলাই) সকালে ঘটনাটি নজরে আসার পর স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দ করে এবং ছবি দেখে আবদুল বারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবদুল বারীর বাড়ি উপজেলার গছিডাঙ্গা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তির নাম ময়নাল হক। তার বাড়ি কুড়ার পাড় এলাকায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কুড়িগ্রাম জেলার সদস্যসচিব সাদিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতীক রাস্তায় টাঙানো উদ্বেগজনক। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর কিছুদিন প্রশাসন ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়েছিল, সে সময় ফ্যাসিস্টরা পালিয়ে বেঁচেছিল। কিন্তু কিছুদিন থেকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাই লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসররা গর্ত থেকে বাইরে বের হওয়ার সাহস দেখাচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close