প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম

রাজবাড়ী সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে তরুণীকে গণধর্ষণের ঘটনায় মামলার মূল আসামি মোহাম্মদ রাজাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের গজারিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদ রাজা (২৭) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের মোহাম্মদ নিলুর ছেলে।
জানা গেছে, ২৮ মে রাতে তরুণীকে ভালো খাবারের প্রলোভন দেখিয়ে রাজা প্রথমে রেস্তোরাঁয় নিয়ে যায়, পরে মোহাম্মদপুরের একটি কলাবাগানে নিয়ে রাজা ও তার বন্ধু রিয়াজ মিলে তাকে ধর্ষণ করে। পরদিন ভুক্তভোগী নিজেই রাজা ও রিয়াজের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
র্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ