বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছেন শেখ হাসিনা’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘শেখ হাসিনা আমাদের প্রজন্মের উপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন’ বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র রেখে যেতে পারি না, যার কোনো কাঠামোগত সক্ষমতা নেই। ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছে, তাদের স্বপ্ন পূরণ করাই আমাদের দায়িত্ব। এজন্যই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। একটি সংস্কারকামী রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে আমরা মাঠে নেমেছি।”

সুনামগঞ্জের পরিবেশ ও জীবনধারার কথা তুলে ধরে তিনি বলেন, “হাওড়-নদীনির্ভর এই অঞ্চলের উন্নয়ন করতে হলে পরিবেশ রক্ষা করে তা করতে হবে। হাওড়, নদী এবং কৃষিকে বাঁচিয়ে সুনামগঞ্জকে নতুনভাবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের রাজনীতি করে নদী, কৃষক ও নাগরিকের রাজনীতি।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে নাহিদ বলেন, “বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এখন তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমরা তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, সংলাপ ও পিআর (প্রতিনিধিত্বমূলক সংলাপ)-এর মাধ্যমেই রাষ্ট্র সংস্কার সম্ভব।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়। 

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আরিফ এবং কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফিটনেসবিহীন রাষ্ট্র   শেখ হাসিনা   নাহিদ ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close