বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গোবিন্দগঞ্জে সংস্কারের অভাবে দুর্ভোগের শিকার অর্ধলক্ষ মানুষ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৩৮ পিএম
 গোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্বনাথপুর-বালুয়াবাজার এলাকার চারটি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেহাল দশা ও বিকল্প রাস্তার অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলার দরবস্ত ইউনিয়নের দুর্গাপুর, বিশ্বনাথপুর, সাতারপাড়া ও সাপগাছি হাতিয়া দহ এলাকার বাসিন্দারা করতোয়া নদীর পাড়ঘেঁষে নির্মিত বাঁধটি ব্যবহার করে প্রতিদিনের যাতায়াত ও মালামাল পরিবহণ চালিয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে বাঁধটির বিভিন্ন অংশ ভেঙে থাকলেও তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে যানবাহন চলাচলে বাঁধটি অযোগ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান ও সংসদ সদস্যদের কাছে আবেদন করলেও প্রতিবারই তারা আশ্বাস ছাড়া কিছুই পাননি। ভোটের সময় রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই।

বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা আকবর আলী বলেন, “বাঁধটি ছাড়া আমাদের যাতায়াতের আর কোনো পথ নেই। প্রতিদিন পায়ে হেঁটেই কাজের জন্য গোবিন্দগঞ্জ যেতে হয়। এতে আমাদের শিশুরা ভাল বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে না।”

অন্য বাসিন্দা আব্দুস সালাম বলেন, “বৃষ্টি হলে কাদায় চলাচল অসম্ভব হয়ে পড়ে, আর খরায় ধুলায় ভরে যায় পথ। সবচেয়ে বেশি সমস্যা হয় কৃষিপণ্য পরিবহনে। ঝুঁকির কারণে অনেক সময় বাজারে না গিয়ে কৃষকরা বাড়িতেই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন।”

অ্যাম্বুলেন্স না চলার কারণে গুরুতর রোগীদের যথাসময়ে হাসপাতালে পৌঁছানোও দুরূহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তাদের দাবি, দ্রুত বাঁধটি সংস্কার ও পাকাকরণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসন করতে হবে। তা না হলে প্রতিদিনই বাড়তে থাকবে দুর্ঘটনা ও ভোগান্তির পরিমাণ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:   গোবিন্দগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close