বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুমকিতে জমির বিরোধে স্কুলমাঠে বসতঘর নির্মাণের অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৪৩ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় জমি বিরোধের জেরে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবয়েড়া এলাকায় অবস্থিত হনুফা-নূরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

শুক্রবার (২৫ জুলাই) দুমকি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার মো. কামরুজ্জামান হাওলাদার  এই অবৈধ দখলের প্রতিবাদ জানান এবং অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তিনি জানান, ২০০৯ সালের ৮ মার্চ কবলা দলিলের মাধ্যমে ২০ শতক জমি ক্রয় করে সেখানে ৮৫ ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থের একটি স্কুলঘর নির্মাণ করে নিয়মিত পাঠদান চালানো হচ্ছিল। বর্তমানে জমি সংক্রান্ত একটি মামলা সিভিল আদালতে বিচারাধীন রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, বিদ্যালয়টির জমিদাতার উত্তরাধিকারীদের একটি পক্ষ স্থানীয় রাকিবুল ইসলাম নয়ন ও মুসা গং খেলার মাঠে জোরপূর্বক ছাপড়া ঘর তুলে স্থায়ী বসতি গড়ে তোলার চেষ্টা করছেন। এমনকি তাঁরা স্কুলের লাইব্রেরির তালা ভেঙে ভেতরের মালামাল সরিয়ে সেখানে স্টোর রুম বানিয়ে ফেলেছেন। লাইব্রেরিতে রক্ষিত স্টিলের আলমারি ভেঙে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র নষ্ট বা সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে।

গত ১৭ জুন প্রতিপক্ষ স্কুলমাঠে ছাপড়া ঘর তোলে, যার বিরুদ্ধে পুলিশ ও শিক্ষা অফিসে অভিযোগ জানানো হলে পুলিশ তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেয় এবং শালিসে সমাধানের নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষ শালিসে অংশ না নিয়ে বারবার দখলচেষ্টা অব্যাহত রাখে। সর্বশেষ গত ২৪ জুলাই স্কুলের লাইব্রেরির তালা ভেঙে ঘরের মালামাল রেখে তা দখলে নেয়।

অন্যদিকে, অভিযুক্ত রাকিবুল ইসলাম নয়ন গণমাধ্যমকে বলেন, “স্কুল কর্তৃপক্ষ সরকারের পতিত সময় আমাদের পৈতৃক জমিতে জোরপূর্বক স্কুল নির্মাণ করেছিল। এখন আমরা আমাদের জমি দখলে নিচ্ছি, এটা তো স্বাভাবিক।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  দুমকি   জমির বিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close