বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তাক লাগানো সব ফিচার নিয়ে বাজারে আসছে মেটার নতুন চশমা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রীড়াজগৎ ও প্রযুক্তি যখন একসঙ্গে পথ চলে, তখন জন্ম নেয় অসাধারণ সব উদ্ভাবন। তেমনই এক নতুন উদ্ভাবন হলো মেটার স্মার্ট চশমা ওকলি মেটা এইচএসটিএন।

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাও ওকলির আকর্ষণীয় ডিজাইনের মিশ্রণে তৈরি এই চশমা। চশমাটি ফ্যাশনের অংশ নয়-এটি এখন হয়ে উঠছে খেলোয়াড়দের স্মার্ট সহচর। সম্প্রতি মেটার অফিসিয়াল ফেসবুক পেজে ওকলি-মেটার নতুন স্মার্ট চশমার তথ্য জানানো হয়।

এটি কেবল প্রযুক্তির দুনিয়ায় নয়, বরং ফ্যাশন ও লাইফস্টাইলের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

কী আছে এই চশমায়?

১. এই স্মার্ট চশমায় রয়েছে থ্রিকে আল্ট্রা এইচডি ক্যামেরা, যা দিয়ে ব্যবহারকারী হ্যান্ডস-ফ্রি ভিডিও ও ছবি তুলতে পারবেন। যারা আগে রে-ব্যান মেটা ব্যবহার করেছেন, তাদের জন্য এটি একটি উন্নত সংস্করণ।

২. চশমার ফ্রেমে রয়েছে শক্তিশালী ওপেন-ইয়ার (open-ear) স্পিকার। গান, পডকাস্ট বা ফোনকল-সবই শোনা যাবে সরাসরি চশমা থেকেই।

৩. ব্যাটারিও দারুণ টেকসই। একবার চার্জে ৮ ঘণ্টা ব্যবহার করা যাবে। মাত্র ২০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। চার্জিং কেস থেকে পাওয়া যাবে ৪৮ ঘণ্টা পর্যন্ত শক্তি।

৪. চশমাটিতে রয়েছে আইপিএক্স৪ পানি প্রতিরোধক্ষমতা, যা ঘাম বা হালকা বৃষ্টি থেকেও রক্ষা করে।

৫. সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মেটা এআই (Meta AI) সহকারী। ভয়েস কমান্ড দিলেই তথ্য দেবে। যেমন-“হে মেটা, বাতাসের গতি কত?” অথবা “হে মেটা, ভিডিও রেকর্ড করো।”

কাদের জন্য এই চশমা?

১. এই চশমা মূলত ক্রীড়াবিদদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ওকলির প্রিজম লেন্স, যা চোখের দৃষ্টি আরও পরিষ্কার করে এবং খেলার সময় দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

২. এই চশমার প্রচারণায় অংশ নিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappé) ও এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস (Patrick Mahomes)।

কোথায় প্রদর্শন হবে?

চশমাটি প্রথম প্রদর্শিত হবে (২০–২২ জুন) ফ্যানাটিক্স ফেস্ট এবং (২৫–২৭ জুন) প্রদর্শন হবে ইউএফসি ইন্টারন্যাশনাল ফাইট উইকে। প্রদর্শনীতে থাকবেন গ্যাব্রিয়েল মেদিনা, জে.আর. স্মিথ ও বু জনসনের মতো ক্রীড়াবিদরা। যারা এ চশমাটি ব্যবহার করে দেখাবেন। 

কবে আসছে বাজারে?

এই স্মার্ট চশমাটি ১১ জুলাই বাজারে আসতে যাচ্ছে। চশমাটি ৪৯৯ মার্কিন ডলারে প্রি-অর্ডার করা যাবে। অন্যান্য মডেল পাওয়া যাবে গ্রীষ্মের শেষে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার। শুরুতে চশমাটি পাওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের কিছু দেশে। ভারত, মেক্সিকো ও আমিরাতে চশমাটি আসতে পারে বছরের শেষে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফিচার   বাজার   চশমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close