বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
কেন ভেঙে যায় আহান-সুহানার প্রেম?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০:৩৯ AM আপডেট: ২৫.০৭.২০২৫ ১০:৪৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রথম সপ্তাহেই রেকর্ড গড়া আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত ছবি ‘সাইয়ারা’। দর্শকের উচ্ছ্বাসে যখন চতুর্দিক মুখর, ঠিক তখনই শোরগোল ফেলে দিল এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, সাইয়ারাখ্যাত আহান পান্ডে নাকি প্রেম করতেন শাহরুখকন্যা সুহানা খানের সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তখন সুহানা ও আহান কেউই সিনেমার জগতে পা দেননি। কিন্তু পাপারাজ্জিদের কল্যাণে সুহানা ও আহান প্রথম থেকেই খবরে থাকতেন। সে সুবাদেই বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে।


আরো জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

যশরাজ ফিল্মস প্রযোজিত এবং মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে পা রাখলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডে। প্রথম সিনেমায় গায়ক ও প্রেমিকের চরিত্রে তার অভিনয় এবং লুক দর্শকদের মন কেড়েছে। অন্যদিকে অনিত পাড্ডা যাকে, আগে কাজলের ‘সালাম ভেঙ্কি’তে দেখা গিয়েছিল, এ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আহান   সুহানা   প্রেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close