শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত : সামরিক শক্তিতে কে এগিয়ে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:৫৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মাঝে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা চালিয়েছে। কম্বোডিয়ার সামরিক স্থাপনায় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়াও পাল্টা হামলা চালিয়েছে। এতে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে কম্বোডিয়ারও।

গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মাঝে বর্তমানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুযায়ী দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্রভাণ্ডারের তথ্য নিচে তুলে ধরা হলোঃ

• বাজেট ও স্থলবাহিনী

গত বছর কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। দেশটির সক্রিয় সেনা সদস্য রয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩০০ জন। ১৯৯৩ সালে কম্বোডিয়ার সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী ও অন্য দুটি প্রতিরোধ বাহিনীর সংমিশ্রণে বর্তমান সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল।

দেশটির সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনীই সবচেয়ে বড়। কম্বোডিয়ার সেনাবাহিনীতে প্রায় ৭৫ হাজার সৈন্য রয়েছেন। তাদের সহায়তায় আছে ২০০টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক ও ৪৮০টি আর্টিলারি।

থাইল্যান্ডকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বৃহৎ ও ব্যাপক অর্থায়নের সামরিক বাহিনী আছে। ২০২৪ সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল ৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। দেশটির সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা ৩ লাখ ৬০ হাজারের বেশি।

থাই সেনাবাহিনীতে মোট ২ লাখ ৪৫ হাজার সদস্য রয়েছেন। যার মধ্যে ১ লাখ ১৫ হাজার জন নিয়োগপ্রাপ্ত। দেশটির এই বাহিনীতে প্রায় ৪০০ যুদ্ধ ট্যাঙ্ক, ১ হাজার ২০০টিরও বেশি সাঁজোয়া যান এবং প্রায় ২ হাজার ৬০০ আর্টিলারি অস্ত্র রয়েছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ব্ল্যাক হক হেলিকপ্টার, মনুষ্যবিহীন ড্রোনের পাশাপাশি যাত্রীবাহী বিমানও রয়েছে।

• নৌবাহিনী

কম্বোডিয়ার নৌবাহিনীতে প্রায় ২ হাজার ৮০০ সদস্য রয়েছেন। যার মধ্যে ১ হাজার ৫০০ নৌ পদাতিক সৈন্য রয়েছেন। এছাড়া ১৩টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজের পাশাপাশি একটি উভচর অবতরণ জাহাজ রয়েছে।

থাইল্যান্ডের নৌবাহিনী তুলনামূলক অনেক বড়। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৭০ হাজার। এতে নৌ-বিমান ইউনিট, মেরিন, উপকূলরক্ষী বাহিনী ও নিয়োগপ্রাপ্ত সদস্যরা রয়েছেন।

থাই নৌবহরে একটি বিমানবাহী রণতরী, সাতটি ফ্রিগেট, ৬৮টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ আছে। এছাড়া থাই নৌবহরে কয়েকটি উভচর এবং অবতরণকারী জাহাজ রয়েছে। এসব জাহাজে শত শত সৈন্য ও ১৪টি ছোট অবতরণকারী বিমান রাখার ব্যবস্থা রয়েছে।

দেশটির নৌবিমান ইউনিটের উড়োজাহাজ ও ড্রোনের নিজস্ব বহর রয়েছে। মেরিন কোরে ২৩ হাজার সদস্য আছেন। এই কোরের নিয়ন্ত্রণে আছে প্রায় এক ডজন সশস্ত্র যুদ্ধযান।

• বিমানবাহিনী

কম্বোডিয়ার বিমানবাহিনীর সদস্য সংখ্যা মাত্র দেড় হাজার। এছাড়া দেশটির বিমানবাহিনীতে ১০টি পরিবহন বিমান ও ১০টি পরিবহন উড়োজাহাজের ছোট একটি বহর আছে। কম্বোডিয়ার বিমানবাহিনীর কাছে কোনও যুদ্ধবিমান নেই। তবে ১৬টি বহুমুখী অভিযান পরিচালনাকারী উড়োজাহাজ আছে। এর মধ্যে ছয়টি সোভিয়েত যুগের এমআই-১৭ এবং ১০টি চীনা জেড-৯এস।

থাইল্যান্ডের বিমানবাহিনীকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে মনে করা হয়। এই বাহিনীতে প্রায় ৪৬ হাজার সদস্য, ১১২টি কমব্যাট বিমান রয়েছে। যার মধ্যে ২৮টি এফ-১৬ ও ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও তাদের বহরে আছে প্রায় এক ডজন উড়োজাহাজ।

সূত্রঃ রয়টার্স


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ড   কম্বোডিয়া   সামরিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close