বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সৎ ভাইকে ফাঁসাতে নাটক বস্তাবন্দির, প্রতিবাদে সংবাদ সম্মেলন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৪৮ পিএম
বস্তাবন্দির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ

বস্তাবন্দির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইকে ফাঁসাতে বস্তাবন্দির নাটক সাজিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা মোড় সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাজমুল, ইয়াদ আলী দেওয়ান, সাহারুল দেওয়ান এবং রাকিব মণ্ডলসহ আরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লা মোল্লার দুই ছেলে-নাসির উদ্দিন মোল্লা ও আব্দুল আজিজ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে সৎ ভাই নাসির উদ্দিনকে ফাঁসাতে আব্দুল আজিজ মোল্লা নিজেই বস্তাবন্দি হওয়ার নাটক সাজিয়েছেন।


প্রতিবাদকারীরা বলেন, “ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্‌ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, বাবার মৃত্যুর পর থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করেন নাসির উদ্দিন। এরই মাঝে গত সোমবার সকালে উপজেলার চকগোরাং বিল থেকে আব্দুল আজিজ মোল্লাকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বস্তায় পাওয়া যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। যদিও তিনি আগের রাত থেকেই নিখোঁজ ছিলেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি সংক্রান্ত বিরোধের প্রেক্ষাপটে এই ঘটনা রহস্যজনক মনে হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:   নাটক   ভাই   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close