প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:৪৭ PM

হিলিতে ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন
হাকিমপুর সার্কেল অফিস, হাকিমপুর থানা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন দিনাজপুরের পুলিশ সুপার।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল অফিস, হাকিমপুর থানা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মো মারুফাতহুসাইন ।
পুলিশ সুপার হাকিমপুর সার্কেল অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে, পুলিশ সুপার বহিতে স্বাক্ষর করেন।
হাকিমপুর সার্কেল অফিস পরিদর্শন করে পুলিশ সুপার হাকিমপুর থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
স্বদেশ প্রতিদিন/এমএএম