বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুবির এমবিএ স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড
খুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:৩৫ পিএম
ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী

ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ২টি ডিসিপ্লিনের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের বিবিএ ’২০ ব্যাচের ঋতুপর্ণা সাহা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), শেখ মুহাম্মদ তাহমিদ (প্রাপ্ত সিজিপিএ ৩.৮১), এমবিএ প্রোগ্রামের ’১৯ ব্যাচের শ্যামা ফলিয়া (প্রাপ্ত সিজিপিএ ৪.০০), কাজী নিশাত ফারহা লোপা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), মো. ফাহমিদুল হক (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ’২০ ব্যাচের গায়ত্রী অদিতি মিত্র (প্রাপ্ত সিজিপিএ ৪.০০), সৈয়দ শামীম হাসান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), ’২৩ ব্যাচের ফারহানা ইয়াসমিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), আব্দুল্লাহ তারিক (প্রাপ্ত সিজিপিএ ৩.৮০), পূজা রায় (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের বিবিএ ’১৯ ব্যাচের সাব্বির আহমেদ (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), তামিমা হাসান তৈশি (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), জারিন রাফা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), নাতাশা শিকদার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮), ’২০ ব্যাচের খাদিজা আক্তার রোশনি (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), আতকিয়া মায়শা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৭), এমবিএ ’২০ ব্যাচের শেখ নিয়াজুর রহমান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), ফারহানা আমিন কনা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯২), ’২৩ ব্যাচের ব্রিতো রায় (প্রাপ্ত সিজিপিএ ৩.৯১), নূর-ই-আলম সিদ্দিকী (প্রাপ্ত সিজিপিএ ৩.৯১), রুকাইয়া আবিহা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯) ও মো. মুবিনুল ইসলাম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৬)। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “পিতা-মাতা ও শিক্ষকরা সবসময় চান, তাঁদের সন্তান ও শিক্ষার্থীরা যেন তাঁদের চেয়ে আরও এগিয়ে যান, নিজেদের গণ্ডি পেড়িয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠুন। তাঁদের সেই স্বপ্নপূরণের পথে ডিন’স অ্যাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি নিঃসন্দেহে শুধু একটি পুরস্কার নয়, বরং এটি শিক্ষার্থীদের জীবনের গৌরবময় স্মৃতি ও আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

অনুষ্ঠানে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। 

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান মো. মেহেদী হাসান।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এমবিএ ’১৯ ব্যাচের মো. ফাহমিদুল হক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের বিবিএ ’১৯ ব্যাচের তামিমা হাসান তৈশি ও এমবিএ ইন এইচআরএম ’২৩ ব্যাচের নূর-ই-আলম সিদ্দিকী।

অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এমবিএ ’২৩ ব্যাচের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিনের পিতা গোলাম মোক্তাদির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। 

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খুবি   ডিন’স অ্যাওয়ার্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close