মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর শাস্তি সাময়িক স্থগিত করেছে কুবি প্রশাসন
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:০৭ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:১০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে সিন্ডিকেট। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ১০৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সিন্ডিকেট সদস্য বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের অসদাচরণ বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে পূর্বের শাস্তি পূর্ণরূপে কার্যকর হবে।

সিন্ডিকেট সভায় আরো সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক সুবিধা আর পাবেন না।

উল্লেখ্য, সম্প্রতি কুবির নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিক র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলো।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুবি প্রশাসন   কুমিল্লা বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close