বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারকে ধন্যবাদ বিএনপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৬:৫৭ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৭:০১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি, তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।”

মির্জা ফখরুল বলেন, “তিনি বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বড় পদে থেকে বিশাল ক্ষতি করেছেন। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।”

এছাড়াও, খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারকার্য সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  খায়রুল হক   সরকার   বিএনপির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close