প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৪:২৪ PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া গ্রামের মৃত হাসেম ফকিরের ছেলে জামাল ফকির (৪২) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথমে ম্যাডি প্যাথ ডি হাসপাতালে তার পর ম্যাক্স এইড হাসপাতাল লি: সহ দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ জামাল ফকির ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এতদিন যাবত এলাকার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও কিছু হৃদয়বান মানুষের সহযোগিতায় তার চিকিৎসা কোনোভাবে চালিয়ে নেওয়া গেছে। তবে বর্তমানে পরিবারটি চরম অর্থসংকটে পড়ে চিকিৎসা চালিয়ে নিতে পারছে না।
জানা গেছে, জামাল ফকিরের পরিবারে রয়েছে একটি ৭ বছরের ছোট সন্তান। ঘরে উপার্জনক্ষম কেউ নেই। ফলে পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
রোগের তীব্রতা বাড়লেও অর্থের অভাবে থেমে গেছে চিকিৎসা। এখন মানবিক সহায়তা ছাড়া জামালের চিকিৎসা আবার শুরু করা সম্ভব নয়।
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি জামাল ফকিরের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ