বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহজাদপুরে এলজিইডি’র সড়ক নির্মাণের প্রথম মাসেই ধস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:৩৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাস না যেতেই ধসে পড়েছে একটি এলজিইডি সড়ক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ও তাড়াহুড়ো করে কাজ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা ব্রিজ ভায়া ভক্তপাড়া পর্যন্ত ৩২৮ মিটার সড়কটি নির্মিত হয়েছে ‘সিরাজগঞ্জ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায়। কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুর এন্টারপ্রাইজ। ব্যয় ধরা হয় ২৬ লাখ ৭০ হাজার ৬৬৪ টাকা।

স্থানীয়রা জানান, সড়কের পিচঢালাইয়ের নিচে প্রয়োজনীয়ভাবে মাটি ভরাট না করে নামমাত্র বালু ব্যবহার করা হয়েছে। কোনো বিরতি না দিয়েই রোলারিং ছাড়াই কার্পেটিং করা হয়, ফলে এক মাসেই সড়কে গর্ত আর ধস দেখা দিয়েছে। সড়কের দুই পাশে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় ইটের খোয়া বের হয়ে পড়েছে, সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে এলাকাবাসী বারবার আপত্তি জানালেও, অভিযোগ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের ভয়ভীতি দেখায় বলে জানিয়েছেন জালাল খাঁ, বলাই প্রামাণিকসহ অনেকে।

উপজেলা প্রকৌশলী এ.এইচ.এম. কামরুল হাসান রনী জানান, “ঠিকাদারকে পুনরায় কাজ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জামানতের টাকা আটকে রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   এলজিইডি সড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close