শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
থাইল্যান্ডে রকেট হামলা চালালো কম্বোডিয়া, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:০১ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৬:৪৫ PM

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক ঘাঁটি এবং বেসামরিক হাসপাতালে রকেট হামলা চালিয়েছে কম্বোডিয়ার সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। 

থাই সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, হামলায় ব্যবহৃত রকেট ছিল রুশ-উৎপাদিত বিএম-২১ ধরণের। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন থাই সেনা সদস্য।

তিনি আরও জানান, হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও হাসপাতালের ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। 

থাই পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা কম্বোডিয়াকে বেসামরিক এলাকায় হামলা না চালানোর আহ্বান জানায়।

দীর্ঘদিন ধরে চলা পান্না ত্রিভুজ নামক একটি সীমান্তবর্তী অঞ্চল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এলাকাটি থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওস সীমান্তে অবস্থিত এবং উভয় দেশই অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে।

সম্প্রতি এই উত্তেজনা আবারও চরমে পৌঁছায়। বুধবার (২৩ জুলাই) একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা গুরুতর আহত হন। এরপর বৃহস্পতিবার সকালেই কম্বোডিয়ার দুটি সেনা ঘাঁটিতে বিমান হামলা চালায় থাইল্যান্ড। পাল্টা জবাবে এই রকেট হামলা চালায় কম্বোডিয়া।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাই হামলার ‘সমুচিত জবাব’ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  বান নাম ইয়েন   রকেট হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close