বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:২৯ পিএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে ডাকাতির সময় লুট হওয়া ৫৬৫ প্যাকেট সিগারেট ও পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসপি মুহম্মদ আব্দুর রকিব এসব তথ্য জানান।

গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলেন, ঢাকা কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মাশখাল এলাকার মো. সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকা আশুলিয়া থানার মুন্সিপাড়া এলাকার মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২)‌। মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নেয় ডাকাত দল। এই ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন ৮ জুলাই থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ।

সর্বশেষ বুধবার (২৩ জুলাই) শাহরাস্তি থানার একটি আভিযানিক দল লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার নামে এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিন গাজীপুর ও ঢাকায় অপর অভিযানে গ্রেফতার হয় আরো ৩ আসামি। 


পুলিশ সুপার এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। মামলার পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ৭ জন ডাকাত দলের সদস্য গ্রেপ্তার হয়েছে। তিন জনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি ৪ জনকে চাঁদপুরে আনা হয়েছে। ওই তিনজনকেও চাঁদপুরের মামলায় আসামি দেখানো হবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।’

তিনি জানান, এই ঘটনায় আরো অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তার আসামিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

এসময় পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও চাঁদপুরে কর্মরত স্থানীয় জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম




আরও সংবাদ   বিষয়:  ডাকাত   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close