বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না থাকায় ক্ষোভ শিক্ষার্থীদের
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:২৩ পিএম

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের এই সিদ্ধান্ত কিন্ডারগার্টেনের লাখো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য সৃষ্টি করবে। তারা বলেন, একটি সমতাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় এমন বৈষম্যমূলক পদক্ষেপ হতাশাজনক। দেশের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সচিব মোঃ গোলাম মোস্তফা গোলাম।

সমাবেশে নাগরপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— বাবু শম্ভুনাথ সাহা, মোঃ আনিসুর রহমান আনিস, আহসানুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরিফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দীন মিয়া, মীর ওবায়েদ, মোস্তাক মিয়া, রয়েল মিয়া, আজিম মিয়া, মানিক মিয়া, আফতাব উদ্দিন আপন এবং আব্দুর রশিদ মিয়া। এ সময় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেয়।

বক্তারা আরও বলেন, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়বে এবং শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তারা জানান, প্রয়োজন হলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক   বৃত্তি   পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close