বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৩:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

তিনি বলেন, “বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।”

সুচিস্মিতা তিথি আরও বলেন, “দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে।”

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আগুন ধরে যাওয়া ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রীয় সম্মাননা   বিমান দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close