প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৫০ পিএম

সংগৃহীত ছবি
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে এক পাওয়ার টিলার চালক মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, স্বাধীন সকাল থেকে পাওয়ার টিলার (ট্রাক্টর) চালিয়ে জমিতে হাল চাষ করতেছিল। হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। তখন তিনি ট্রাক্টর রেখে একটি ঘরের বারান্দায় গিয় দাঁড়ায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন নিহত হন।
সে সময় দু’জন আদিবাসী এবং দু’জন পুরুষ ও নারী আহত হন।