মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৫৪ পিএম আপডেট: ২৪.০৭.২০২৫ ৪:০৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তথ্যটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। 

এর আগে, গত ২২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ বাড়তি ভাতা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সরকারি কর্মচারী   পে কমিশন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close