বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
মির্জাপুরে ত্রিমুখী পরকীয়া প্রেমের জেরে প্রবাসী খুন, গ্রেপ্তার ২
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:০৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত প্রবাসী ফিরোজ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ত্রিমুখী প্রেমের জেরেইে এক প্রেমিক অপর পরকীয়া প্রেমিককে খুন করে।

ঘটনায় জড়িত থাকা প্রেমিকা ফিরোজা খাতুনসহ তার অপর পরকীয়া প্রেমিক সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সোনা মিয়া তরফপুর মুচিরচালা গ্রামের বশির উদ্দিনের ছেলে। ফিরোজা খাতুন পাথালিয়া পাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী।

ফিরোজা খাতুনের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ফিরোজা খাতুনের সাথে পরকীয়া সম্পর্ক ছিল ফিরোজ মিয়া ও সোনা মিয়ার।

সোমবার দিনগত রাতে ফিরোজের সাথে ফিরোজার শারীরিক সম্পর্কের সময় নজরে পরে তার আরেক প্রেমিক সোনা মিয়ার। তাদেরকে একসঙ্গে ঘরে আটকের চেষ্টা করে সোনা মিয়া। ধস্তাধস্তির এক পর্যায়ে ফিরোজের মাথায় লাঠি দিয়ে আঘাত করে সোনা মিয়া। আহত অর্ধউলঙ্গ অবস্থায় দৌঁড়ে পালিয়ে যায় ফিরোজ মিয়া। সোনা মিয়াও তার পিছু নেয়। এরপর মঙ্গলবার সকাল বেলা অর্ধউলঙ্গ অবস্থায় বাড়ির পাশে ধানী জমির আইলে ফিরোজের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

মির্জাপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল বলেন, গ্রেপ্তার ফিরোজা খাতুন ও পরকীয়া প্রেমিক সোনা মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। আবেদনে ফিরোজা খাতুনকে ৩ দিন ও সোনা মিয়াকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মির্জাপুর   ত্রিমুখী   পরকীয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close