মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টপ ১০ এ মোস্তাফিজুর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসি র‍্যাংকিংয়েও অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। 

বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি করেছেন প্রায় সকল টাইগার ক্রিকেটাররা। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের।

কেবল দুই ম্যাচে তিন উইকেট নয়, বোলিংয়েও নজর কেড়েছেন মোস্তাফিজুর। 

আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে তিনি ১৭ ধাপ এগিয়ে এখন নবম স্থানে। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষ দশে অবস্থান করছেন। 

দীর্ঘদিন পর মাস্টারের টপ টেনে ফেরা, টাইগার ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় খবর।

এদিকে ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। পেসার তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে। 

শরীফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে এবং আরেক পেসার তানজিম হাসান সাকিব ৯ ধাপ অগ্রসর হয়ে ৩৭তম।

তবে ব্যতিক্রম রিশাদ হোসেন,পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই বেশ খরুচে ছিলেন এই লেগস্পিনার। ফলে তিন ধাপ পিছিয়ে এখন তিনি ২০তম স্থানে নেমে গেছেন।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও এসেছে বেশ কিছু পরিবর্তন। ব্যাটিংয়ে নজর কেড়েছেন মিডল অর্ডারের তাওহীদ হৃদয়, তিনি ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে অবস্থান করছেন। 

ধারাবাহিকতায়, ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৭তম স্থানে। 

অন্যদিকে অধিনায়ক লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৫তম স্থানে নেমে গেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  টপ ১০   মোস্তাফিজুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close