বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবির জুলাই ৩৬ হলের ১৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ১০:০৯ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জুলাই ৩৬ হলের ১৫ জন ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরে শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে ২০২৫ সালের ৯ জানুয়ারি কিছু সংখ্যক ছাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিগত ১৩ জুলাই অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের 'অর্ডিন্যান্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন' এর ১৩ নং ধারা অনুযায়ী ছাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন অনুষদের নিম্নবর্ণিত ১৫ শিক্ষার্থীদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত শাস্তি প্রদান করা হলো।

শাস্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীর মধ্যে চার জন্য শিক্ষার্থীকে দুই একাডেমিক সেমিস্টার এর জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, দুই জনকে এক একাডেমিক সেমিস্টার এর জন্য শিক্ষা কার্যক্রম থেকে এবং দুই সেমিস্টারের জন্য হল থেকে বহিষ্কার, ছয় জনকে এক একাডেমিক সেমিস্টারের জন্য শিক্ষা কার্যক্রম ও হল থেকে বহিষ্কার, দুই জনকে এক একাডেমিক সিমেস্টারের জন্য হল থেকে বহিষ্কার এবং একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিষয়টি নিয়ে বাকৃবির জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, হলের নাম পরিবর্তন নিয়ে একটি ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতে প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটি বিগত ছয় মাস তদন্ত করে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সুপারিশ প্রদান করেছে।

উল্লেখ্য, চলতি বছরের বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে বাকৃবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে হলটির আবাসিক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দাবি করেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬ হল’ বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখা হোক। 

এর আগে, গত বছরের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে গৃহীত ৭নং সিদ্ধান্তমূলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল রাখা হয়।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বাকৃবি   জুলাই   হল ১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close