শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুয়া চিকিৎসকের খপ্পরে চোখ হারালেন রোগী
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম
ভুয়া চিকিৎসক

ভুয়া চিকিৎসক

কুমিল্লার হোমনা উপজেলায় ভুয়া চক্ষু চিকিৎসক ডা. মো. মহসীনের ভুল চিকিৎসায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

আজ বুধবার (২৩ জুলাই) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও ডা. ফয়জুর রহমান অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরে ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। 

এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালে গেলে ডাক্তার ডা. মো. আব্দুল হাই নিশ্চিত করেন যে, ভুল চিকিৎসার কারণে তার চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং দৃষ্টি হারিয়েছেন।

ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি তিনি সহকারী উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও ডা. ফয়জুর রহমান অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় মো. মহসীনকে এক লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া মো. মহসীন ভবিষ্যতে আর কোনো চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।

এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুল চিকিৎসার শিকার হয়ে চোখের আলো হারাতে না হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ভুয়া চক্ষু চিকিৎসক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close