বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ২৩.০৭.২০২৫ ৮:০৪ PM

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড।

বুধবার (২৩ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে নেওয়া হবে।

১২ আগস্ট সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪ আগস্ট সকালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে উচ্চাঙ্গ সংগীত, আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

১৭ আগস্ট সকাল ১০টায় সব বোর্ডে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সবশেষে, ১৯ আগস্ট সকালে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। তবে প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টার মধ্যে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন।

ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট নম্বর অনলাইনে এন্ট্রি করে ৩ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, এর আগে ১০ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত হয়। এরপর ১৭ জুলাই গোপালগঞ্জে সহিংসতার কারণে সেখানে তিন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। সর্বশেষ ২১ ও ২৪ জুলাই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার জেরে সারা দেশে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  উচ্চমাধ্যমিক   নতুন সময়সূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close