বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খামারে মৃত মুরগির নাড়িভুড়ি খাওয়ানোর অপরাধে জরিমানা
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:৪০ পিএম
খামারে মৃত মুরগির নাড়িভুড়ি খাওয়ানোর অপরাধে জরিমানা

খামারে মৃত মুরগির নাড়িভুড়ি খাওয়ানোর অপরাধে জরিমানা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও  খামারের ম্যানেজার শাহজাহান সরকার সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন ফিশারিতে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দেখা যায়, মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল।

এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য আইন ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী, মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকা মো. ইকবাল হোসাইন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. সাইদুর রহমান। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  খামার   মৃত মুরগির নাড়িভুড়ি   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close